বোধনের আবৃত্তি অনুষ্ঠান ৬ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে ৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি) আয়োজন করা হয়েছে ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৩৪তম পর্ব। এতে আবৃত্তি পরিবেশন করবেন বোধনের আবৃত্তিশিল্পী মুক্তা বড়ুয়া, অসীম দাশ, হোসনে আরা ও অনুপম শীল।
এ ছাড়া আবৃত্তি করবেন তারুণ্যের উচ্ছ্বাসের শ্রাবণী দাশগুপ্তা ও ঢাকার ত্রিলোক বাচিক পাঠশালার মাসুম আজিজুল বাশার।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। বিশেষ অতিথি থাকবেন কবি মানজুর মুহাম্মদ। বিজ্ঞপ্তি।