বোধনের প্রশিক্ষণ কর্মশালা ২ জানুয়ারি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোধন আবৃত্তি স্কুলের ছয় মাসব্যাপী আবৃত্তির কর্মশালায় ভর্তি চলছে। আগামী ২ জানুয়ারি ক্লাস শুরু হবে। কর্মশালায় শুদ্ধ উচ্চারণের তত্ত্ব ও প্রয়োগ, জিহ্বা-চোয়ালের ব্যায়াম, ছন্দ, কবিতার ভাব ও রস, উপস্থাপনা, সংবাদ পাঠ, শ্রুতি নাটক ও আবৃত্তির নির্মাণ ও প্রয়োগ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিস্তারিত ফোনে (০১৯১২-৯০৮৭৩৭ ও ০১৮১৭-৭১৯০১৭) জানা যাবে। বিজ্ঞপ্তি।