বোয়ালখালী আইনজীবী পরিষদের কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীর আইনজীবী পরিষদের গঠনতন্ত্র প্রণয়ন এবং প্রথম কমিটি গঠনের লক্ষ্যে চট্টগ্রাম আদালতের আইনজীবী ভবনের মিলনায়তনে ৮ নভেম্বর বেলা তিনটায় সভা অনুষ্ঠিত হয়। সভায় এস এম এ এহসানকে সভাপতি এবং আবু তৈয়বকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সুনীল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জানে আলম, বিধান কুমার বিশ্বাস, তরুণ কান্তি বিশ্বাস, কল্লোল বড়ুয়া প্রমুখ। সভায় গঠনতন্ত্রের খসড়াও অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।