বোয়ালখালী বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর শাখার উদ্যোগে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবরার। এতে প্রধান অতিথি ছিলেন রফিকুল উলুম এবতেদায়ী মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বঙ্গবন্ধু শিশু–কিশোর মেলার আহ্বায়ক মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নুরুল কবির, আলমগীর, সাজ্জাদ হোসেন, মো. ইউছুপ, যুবলীগ নেতা মো. লোকমান, সাইফুল ইসলাম, আবু নোমান প্রমুখ। বিজ্ঞপ্তি।