বোয়ালখালীতে আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিনয়বাঁশী শিল্পগোষ্ঠীর উদ্যোগে ২২ জুলাই দিনব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার সেবাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় কর্মশালা শুরু হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি পরিষদের সহসভাপতি মিশফাক রাসেল। আবৃত্তি কর্মশালা শেষে বিনয়বাঁশী শিল্পগোষ্ঠীর সভাপতি উত্তম কুমার বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোয়াখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল হক, অতিথি ছিলেন বোয়ালখালীর প্যানেল মেয়র মুজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহীদুল আলম, কদুরখীল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক বিপ্লব জলদাশ প্রমুখ।
কথামালায় বক্তারা বলেন, বর্তমানে আকাশ সংস্কৃতির আগ্রাসনে দেশের তরুণদের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি নিজস্বতা হারাচ্ছে। কথামালা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।