বোয়ালখালীতে জাতীয় শোক দিবসের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, রাজধানীর হলি আর্টিজানে যারা দেশি–বিদেশি ব্যক্তিদের হত্যা করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তারা মুসলমান নয়। জঙ্গিরা মানুষ হত্যা করে ইসলামকে কলুষিত করছে। ২৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। বোয়ালখালীর শহীদ ওয়াজেদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বোরহান উদ্দিন এমরান, মুক্তিযোদ্ধা আবুল বশর কমান্ডার, চেয়ারম্যান আবদুল মান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি।