বোয়ালখালীতে প্রতিবন্ধী দিবস উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের (ডিপিওডি) উদ্যোগে ৩ ডিসেম্বর বোয়ালখালী উপজেলায় জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপিত হয়। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মো. তাজুল ইসলাম. চট্টগ্রাম ডিপিওডির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ, বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী প্রমুখ। আলোচনা শেষে প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। বিজ্ঞপ্তি।