বৌদ্ধ ছাত্রাবাসের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডায় অবস্থিত গোবিন্দ গুণালংকার বৌদ্ধ ছাত্রাবাসের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডা চত্বরে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সভাপতি জিনবোধি ভিক্ষু।

অনুষ্ঠানে প্রয়াত সংঘরাজ জ্যোতিপাল মহাথেরোর পুণ্যস্মৃতি স্মরণে মহাসংঘও অষ্টপরিষ্কার দানেরও আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া। সঞ্চালনা করেন বিশ্বশান্তি প্যাগোডার সাধারণ সম্পাদক শ্যামল বড়ুয়া। বক্তব্য দেন পালি বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অরূপ বড়ুয়া।