বৌদ্ধ পর্যটন নিয়ে সেমিনার
চারুদেশ ট্যুরিজমের আয়োজনে নগরের মোটেল সৈকতের মিলনায়তনে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো ‘বুড্ডিস্ট সার্কিট ট্যুরিজম ইন বাংলাদেশ অ্যান্ড ইটস মার্কেটিং অ্যাসপেক্টস’ শীর্ষক এক সেমিনার।
সিদ্ধার্থ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। আলোচক ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা আকতারউজ্জামান খান, বাংলাদেশ উইমেন্স চেম্বারের সভাপতি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য মনোয়ারা হাকিম আলী, টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ, টোয়াবের সাবেক সভাপতি এবং ট্যুরিজম বোর্ডের সদস্য ফরিদুল হক এবং চারুদেশ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক চারু উত্তম বড়ুয়া। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের হেরিটেজ গবেষক ফারুক হাসান। সেমিনারে বক্তারা বলেন, বৌদ্ধ প্রত্নতত্ত্ব, পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থাপনাগুলোর দীর্ঘস্থায়ী সংরক্ষণ, যথাযথ উন্নয়ন এবং দেশ-বিদেশে এর সুচারু উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম পর্যটন দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। বিজ্ঞপ্তি।