প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৯তম উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধবিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। উদ্বোধক থাকবেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। বিজ্ঞপ্তি।