বেড়ায় বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়া বন্ধুসভার উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও কবিতা উত্সব
বেড়া বন্ধুসভার উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও কবিতা উত্সব

বেড়া বন্ধুসভার উদ্যোগে গত ২৮ আগস্ট বিতর্ক প্রতিযোগিতা ও কবিতা উত্সব অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে তিনটায় বেড়া পৌর মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়।
বেড়া বিতর্ক চর্চাকেন্দ্রের সভাপতি ওমর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসাইন, উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজের প্রভাষক শামিম হোসেন, জাহিদুল ইসলাম ও বেড়া পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বড়দের ও ছোটদের দুই গ্রুপে মোট চারটি দল অংশ নেয়। বড়দের গ্রুপে বেড়া বিতর্ক চর্চাকেন্দ্র চ্যাম্পিয়ন ও উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ রানারআপ হয়। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বেড়া বিতর্ক চর্চাকেন্দ্রের মেহেদী হাসান।
অন্যদিকে ছোটদের গ্রুপে বেড়ার আলেহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও সাঁথিয়ার করমজা প্রি-ক্যাডেট হাইস্কুল রানারআপ হয়। ছোটদের গ্রুপে শ্রেষ্ঠ বক্তা হয় আবদুল্লাহ আল মহতাসিম।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাঁথিয়া কলেজের সহকারী অধ্যাপক আব্দুদ দায়েন, মনজুর কাদের মহিলা কলেজের প্রভাষক ড. আশরাফ পিন্টু, আবুল কালাম আজাদ, সুজানগর নেছারা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক।
বিতর্ক প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি। আবৃত্তি করে শোনান জাকির হোসাইন, জাহিদুল ইসলাম, সাবাবা আহম্মেদ, মেহেদী হাসান ও সামিয়া জামান ঐশি।
অনুষ্ঠানের শেষে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেড়া বন্ধুসভার সদস্যরাসহ প্রথম আলোর বেড়া প্রতিনিধি বরুন রায় উপস্থিত ছিলেন।