প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদাতিক যুদ্ধের অন্যতম প্রধান অনুষঙ্গ এই বেয়নেট। সৈনিকের বন্দুকের ঠিক মুখে ছুরির মতো যে ধাতব বস্তুটি দেখা যায়, বেয়নেট সেটাই। ফ্রান্সের বেয়নি নামের একটি শহরে এর উদ্ভব। তাই এর নামকরণ হয় বেয়নেট। একটা সময় ছিল যখন যুদ্ধে সৈনিকেরা তাদের বন্দুকে নতুন করে গুলি ভরত, তখন প্রতিটি সৈনিকের সঙ্গে একজন করে পাইকম্যান নিয়োজিত থাকত তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে। পাইকম্যানরা বর্শা হাতে নিয়ে সৈনিকদের সঙ্গে দাঁড়িয়ে থাকত।
১৬৫০ খ্রিষ্টাব্দের দিকে ফ্রান্সের বেয়নি শহরে প্রথম বর্শার আদলে এই বেয়নেট তৈরি করা হয়। মূলত আত্মরক্ষার প্রয়োজনে তৈরি এই বেয়নেট পরবর্তীকালে পদাতিক যুদ্ধের অন্যতম কার্যকরী অস্ত্রে পরিণত হয়। আধুনিক যুগেও সেনাসদস্যদের ব্যক্তিগত অস্ত্রের সঙ্গে বেয়নেট ব্যবহৃত হয়।
এ পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল