বৈজ্ঞানিক নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালের ঘটনা, আমি তখন নবম শ্রেণীর ছাত্র। একদিন জীববিজ্ঞানের ক্লাস চলছিল। স্যার হঠাৎ আমাকে দাঁড় করিয়ে কাঁঠালের বৈজ্ঞানিক নাম জিজ্ঞেস করলেন। উত্তরটা আমার জানা ছিল না। তাই আমি পাশে বসা কৌশিককে জিজ্ঞেস করলে সে বলে, ‘আট্টাফাট্টা হাট্টা কাইলাম।’ কৌশিক ছিল অত্যন্ত ভদ্র একটি ছেলে। আমি কখনো ভাবতে পারি না কৌশিক কারও সঙ্গে দুষ্টুমি করতে পারে। তাই আমি তার কথা বিশ্বাস করে স্যারকে উত্তরটা বলে ফেললাম। হঠাৎ ক্লাসে হাসির রোল উঠল। তখন আমি বুঝতে পারলাম আসলে কৌশিক আমার সঙ্গে দুষ্টুমি করেছে। সেদিনের পর থেকে ক্লাসমেটরা আমাকে ‘আট্টাফাট্টা হাট্টা কাইলাম’ বলে খেপাত। নয়ন কান্তিসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।