বাঁশখালী উপজেলার বৈলছড়ী নজমুন্নেছা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি আবু জাফর চৌধুরীর শোকসভা গত ২৯ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। পরিচালনা পর্ষদের সভাপতি এস এম মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, চিকিৎসক রশীদ আহমদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক অনিল কান্তি ধর, বৈলছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়হরী দাশ প্রমুখ। বৈলছড়ী নজমুন্নেছা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম ছানুবীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক গোলামুর রহমান। মরহুমের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন তাঁর জ্যেষ্ঠ ছেলে হাসান ফেরদৌস চৌধুরী। উল্লেখ্য, আবু জাফর চৌধুরী গত ১৭ এপ্রিল হৃদ্রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।