বৈশাখী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ মার্চের বৃষ্টিস্নাত বিকেলটা কাটল রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের বৈশাখী আয়োজনের মধ্য দিয়ে। ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারির মূল ফটকের সাজসজ্জাই বলছিল বিশেষ আয়োজন চলছে এখানে। বৈশাখ শুরু হওয়ার আগেভাগেই রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন এনেছে তার বৈশাখী সম্ভার। আর এর পুরোটাই করেছেন এখানকার শিক্ষার্থীরা। আয়োজনের মধ্যে ছিল পোশাকের প্রদর্শনী ও ফ্যাশন শো। দুই দিন ধরে চলা এ প্রদর্শনীতে স্থান পেয়েছে বৈশাখী শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, বাচ্চাদের পোশাকসহ ঘর সাজানোর আসবাব।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. আবদুল হক তালুকদার ও রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরিন চৌধুরী। এদিন রেডিয়েন্টের ফ্যাশন ও ইন্টেরিয়র বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ফ্যাশন শো। এর পোশাক ডিজাইন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।