আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >১৬ এপ্রিল শনিবার থেকে যখন আপনার নতুন সপ্তাহটি ‘চালু’ হচ্ছে-তখন অলরেডি আপনি বাংলা নববর্ষ ১৪১৮-র অন্দরমহলে পা রেখেছেন: বৈশাখ মাসের আজ তৃতীয় দিন। সংখ্যার বিচারে বাংলা ১৪১৮ হচ্ছে ৫-এর ঘরে। দুর্দান্ত শক্তিশালী এক সংখ্যা। এর সঙ্গে যোগ করুন বর্তমান খ্রিস্টীয় ২০১১-যা সংখ্যা চার (৪)-এর ঘরে। এই দুটির যোগফল হচ্ছে ৫+৪=৯। চলতি সপ্তাহের অবস্থানগত মানও কিন্তু ওই ৯-ই। ৫, ৪ এবং ৯ যোগ করলে আমরা পাই ১৮ (১+৮)=৯। পিথাগোরাসের নিউমারোলজি বা সংখ্যাজ্যোতিষ অনুযায়ী, এ সপ্তাহ তো বটেই-পুরো বছরটাই মেষ নারী ও পুরুষকে নিয়ে যাবে চরম উন্নতি ও পরম আনন্দের দিকে। জয় হোক তব, মেষ!বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >চলতি সপ্তাহের মান ৯। বাংলা নতুন বছর ১৪১৮ পড়েছে (১+৪+১+৮)=১৪=১+৪=৫-এর ঘরে। এদিকে চলতি খ্রিস্টীয় ২০১১ সালটি পড়েছে ২+০+১+১-৪-এর ঘরে। ওই ৫ এবং ৪-এর যোগফল হচ্ছে ৯। লক্ষ করুন, চলতি সপ্তাহের অবস্থানগত মানও আমরা দেখতে পাচ্ছি-৯। অর্থাৎ, বৃষ এখন ৯+ভর ১=১০=১-এর ঘরে ফ্যান্টাসটিক পজিশন ফর দ্যা মং অ্যান্ড পুং (মহিলা ও পুরুষ) আন্ডার দ্যা বৃষ রাশি!মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >চলতি সপ্তাহের মান হচ্ছে-৯। এবং মিথুন রয়েছেন সংখ্যা-৬-এর ঘরে। এদিকে শুরু হওয়া নতুন বছর ১৪১৮-এর যোগফল (১+৪+১+৮)=৫। আবার খ্রিস্টীয় বছর ২০১১-এর দিকে লক্ষ করলে আমরা পাই (২+০+১+১)=৪। এই ৬, ৫ এবং ৪-এর যোগফল (৬+৫+৪)=১৫=১+৫=৬ যা কিনা আপনার চলতি সপ্তাহের অবস্থানগত মান এবং মিথুন রাশির ভরের সঙ্গে পুরোপুরি মিলে যায়। আর মিলে যাওয়া ব্যাপারটাই তো শুভ, তাই না? কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >২০১১ (২+০+১+১)=৪ হচ্ছে, মহামতি পিথাগোরাসের নিউমারোলজি অনুযায়ী, মুখ্যত সম্পদের ঘর। ওদিকে সদ্য শুরু হওয়া বাংলা বর্ষ ১৪১৮-এর মোট মান হচ্ছে ১+৪+১+৮=৫। এখন, ৪+৫=৯ (মহা শক্তিধর সংখ্যা)-এর সঙ্গে কর্কট রাশির ভর (২) যোগ করলে যোগফল হয় ৯+২=১১=(১+১)=২! চমৎকার! চলতি সপ্তাহ এবং চলতি বছরটাই কর্কটের জীবন অধিকাংশ সেক্টরে শুভ-সুন্দর হয়ে উঠবে বলে ‘আশা করা যাইছন্তি’! (ওড়িয়া বা উড়িষ্যার ভাষায় বলে ফেললাম)। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>সিংহ রাশির ভর, অ্যাজ ইউ ক্যান সি, ইজ ১। ওদিকে আবার তিনি ভর করেছেন সংখ্যা ১-এর ঘরে (চলতি সপ্তাহের অবস্থানগত মান ৯+সিংহ রাশির ভর # ১=১০ (০ বাদ দিয়ে)=১। বৃষের মতোই টপটপাটপ-টপ অবস্থান। তবে একটু তফাত আছে। বৃষের নিয়ন্ত্রক গ্রহ ভিনাস বা শুক্রগুহ, পক্ষান্তরে সিংহ রাশিকে নিয়ন্ত্রণ করে রবি (sun), অর্থাৎ সূর্য।...আলোচ্য সময়ে সিংহ নারী-পুরুষ খ্যাতির জোয়ারে ভাসবেন এবং বলাবাহুল্য, একই সঙ্গে কিছুটা ঈর্ষার শিকারও হবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আর যা-ই বাঁধান—বর্তমান সময়ে কারও সঙ্গে বচসা মানে ঝগড়া বাঁধিয়ে বসবেন না। মেজাজ নিয়ন্ত্রণ ফর্মুলা অনুসরণ করলে দিন সপ্তাহ মাস বছর ধরে আপনি নানা ধরনের সাফল্য পেতে থাকবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >যাঁরা লক্ষ করেন—তাঁরা জানেন, ঝড় থামার আগে প্রচণ্ড কয়েকটি ধাক্কা মারে। কাজেই এখন আপনার জীবনে ঝড়ের এই যে ক্রমিক ধাক্কা চলছে—এতে ঘাবড়াবেন না। এটা ঝড় থামারই লক্ষণ। জয় হোক তুলা আপনার, ঝড়ের ওপারে আছে ফুলের বাহার।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >খ্রিস্টীয় ২০১১ অব্দে সদ্য-গত ১৪১৭ বঙ্গাব্দে বৃশ্চিক হিসেবে আপনি এক নতুন জীবনচক্রে প্রবেশ করেছেন। আপনার এই ‘নতুন’ অবস্থা এখনো পাকা হয়ে ওঠেনি। শুভ সময়ের কোলেই আপনি আছেন এখন, তবু কটা দিন একটু দাঁত-মুখ খিঁচিয়ে ঝুলে থাকুন। পরম এক সাফল্যের আলোয় ঝলমল করে জ্বলে উঠবেন। এতে ‘কোই সন্দেহ নেহি হ্যায়’।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > অনেকটা বৃশ্চিকের মতোই অবস্থা। যত ঠ্যালা খাচ্ছেন—ততই সামনে এগিয়ে যাচ্ছেন। কোনো অন্ধকার গর্তের দিকে নয়। প্রায় নিশ্চিত সাফল্যের দিকে। এই ঝোড়ো আবহাওয়ার দিনে এর চেয়ে সুন্দর ভবিষ্যদ্বাণী আর কী হতে পারে!মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আপনার অবস্থা এখন খানিকটা মিশ্র আচারের মতো। কিছু টক, কিছু ঝাল, কিছু মিষ্টি। এই নববর্ষের দিনে কালবৈশাখীতে এখন যে টকটক, টপাটপ কচি আম ঝরে পড়ছে আপনার জীবনে ঠিক তাই ঘটবে। এই আনন্দ আপনি যেমন উপভোগ করবেন, আমরাও তেমনই উপভোগ করব। মোদ্দাকথা, মকরের—দিনকাল ভালোই যাবে। এ সময়ে আপনার বকর বকর আমরা হাসিমুখে সহ্য করব।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কুম্ভ হিসেবে এখন আপনার এই অর্থে জারাসা জটিল সময় যাবে যে, বয়সে কম হলে আপনি ৩৩ ফুট উঁচু থেকে নিচে পড়বেন (প্রেমে)। আর, লাফ মারলে ৩৬ ফুট উঁচুতে উঠবেন (প্রেমে)।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >মীন রাশির এখন সুসংবাদ এটি। এ সপ্তাহের ভর ৯ এবং মীন রাশির ভর ৩ যোগ দিলে হয় ৯+৩=১২। তবে এই ১২ মাসে ওই ১২ নয়, অর্থাৎ ১২টা বাজা নয়, বরং তার উল্টো—১+২=৩। এই সংখ্যা ৩ হচ্ছে এক আদি নিশ্চয়তা উচ্চারণের বিধি। কথাটা বিয়ের কাজি সাহেবকে জিজ্ঞেস করুন, সংসদের স্পিকার মহোদয়কে জিজ্ঞেস করুন, বা আপনার যাকে ইচ্ছে তাকে জিজ্ঞেস করুন। আমরাও মোটামুটি নিশ্চয়তা দিয়ে বলছি, মানে মহামতি পিথাগোরাসের প্রতিধ্বনি করে বলছি, মীন এবার করিবে ছিন্ন বাধা, সৌভাগ্যের সঙ্গে তাহার জীবন রয়েছে বাঁধা।