বৈশাখী সাজসজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে সাজের জন্য বিউটি পার্লারে যেতে চান অনেকেই। সকাল থেকেই এদিন বেশ কয়েকটি বিউটি পার্লার খোলা থাকবে। বিশেষ কিছু প্যাকেজও দিচ্ছে তাঁরা।পারসোনা: পয়লা বৈশাখ উপলক্ষে পারসোনা ভোর পাঁচটা থেকে খোলা রাখবে। মেকআপ, শাড়ি পরা, চুল বাঁধা ও দুই কপি ছবি তোলাসহ খরচ পড়বে এক হাজার টাকা।ফারজানা শাকিল’স: ধানমন্ডির শাখাটি সকাল সাড়ে ছয়টায় এবং গুলশানের শাখাটি সকাল আটটা থেকে খোলা থাকবে। পার্টি মেকআপ, শাড়ি পরা, চুল বাঁধাসহ প্যাকেজটির খরচ পড়বে এক হাজার টাকা।কিউবেলা: ফেসিয়াল, ফেয়ার পলিশসহ সব ধরনের ত্বক সম্পর্কিত সেবাগুলোর ওপর রয়েছে ১৫ শতাংশ ছাড়। চুলের রিবন্ডিংয়ে রয়েছে ১৫ শতাংশ ছাড়। সম্পূর্ণ মেকআপে দেওয়া হচ্ছে ৫০ শতাংশ ছাড়।ড্রিমস: বৈশাখের দিন সকাল সাড়ে নয়টা থেকেই খোলা থাকবে। বৈশাখে শুধু শাড়ি পরলে বিনা মূল্যে ভ্রূ তোলা, ফেসিয়াল করলে এর সঙ্গে বিনা মূল্যে ভ্রূ প্লাক ও অন্যান্য সেবার সঙ্গে রয়েছে ১৫ শতাংশ ছাড়।নাহিন’স: সকাল আটটা থেকে খোলা থাকবে। শিক্ষার্থীদের জন্য শাড়ি পরা, বেণি করাসহ মেকআপে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। অন্যদের জন্য রয়েছে ১০ শতাংশ ছাড়।রেড: বনানী ৭ নম্বর সড়কে রেডে পয়লা বৈশাখে শাড়ি পরা, মেকআপ ও চুল বাঁধায় খরচ পড়বে এক হাজার টাকা। এ ছাড়া অন্যান্য সেবায় ১৪ এপ্রিল পর্যন্ত থাকছে ১৫ শতাংশ ছাড়। তাহমিনা হক 