বৈশাখে চুলের সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাড়ি ঠিক। গয়না ঠিক। কিন্তু সাজ নিয়ে এখনো ভাবছেন। নিজেকে চান ভিন্নভাবে উপস্থাপন করতে। এই বৈশাখে নিরীক্ষা না-হয় চুলের ওপরই করলেন। এলোচুলে জমকালো আবার বেণি করে আটপৌরে ভাব আনতে পারেন চেহারায়।এলোচুলে ছিমছামবৈশাখে শাড়ি পরতে না চাইলেও চিন্তা নেই। পরতে পারেন ফতুয়া-জেগিংস। চুলটাকে সাজাতে পারেন এলোমেলোভাবে। শুরুতে সামনের চুলগুলো এক পাশ করে ক্লিপ দিয়ে আটকে নিন। এরপর নিচের চুলকে কার্লার দিয়ে কোঁকড়া করে নিন। চোখের ওপরে দিন আইলাইনের ছোঁয়া। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। হাতে আংটি ও কানে ছোট্ট দুলে ছিমছাম সাজ। স্নিগ্ধ সাজেহাইনেক গলার হাতকাটা ব্লাউজ। পরনে তাঁতের শাড়ি। হাতে নানা রকমের বালা। কানে বড় দুল। চুলটাকে রোলার দিয়ে বড় বড় কোঁকড়া করে খোলা রাখতে পারেন। সাজ হতে পারে হালকা। এতেই দেখাবে স্নিগ্ধ। সকালে এমন সাজেইবের হতে পারেন।খোঁপায় জমকালো ভাবএকরঙা শাড়ি। হাইনেকের হাতকাটা ব্লাউজ। গলায় ভারী কাজের রুপার গয়না। এবার চুলটাকে কার্লার দিয়ে কোঁকড়া করে এলোমেলো চুলগুলো উঁচু করে খোঁপা করে ফেলুন। চিরুনি ব্যবহার না করেও খোঁপাটি করতে পারেন। জমকালো ভাব আনতে কানের পাশ দিয়ে একটি-দুটি চুল বের করে দিতে পারেন। সঙ্গে চোখে স্মোকি সাজ আর ঠোঁটে গাঢ় লিপস্টিক।পোশাক একই সাজ দুইশাড়ি পরলেই সাজ, অন্য পোশাক পরলে সাজবেন না! এমনটি নয়। সালোয়ার-কামিজের সঙ্গে যেমন ভালো লাগে ফাঙ্কি লুক, তেমনই মানিয়ে যায় জমকালো সাজ। পাশে সিঁথি করে চুলটাকে কখনো ফুলিয়ে নিতে পারেন, আবার কখনো টুইস্ট করে পেঁচিয়ে ক্লিপ দিয়ে কানের পাশে আটকে দিতে পারেন। এবার পছন্দমতো খেজুর বেণি করে চোখে ব্যবহার করতে পারেন রাশভারী চশমা। আর জমকালো ভাব আনতে কার্লার দিয়ে কোঁকড়া করে পেঁচিয়ে খোলা রাখতে পারেন। কানের পাশে গুঁজে দিতে পারেন বড় ফুল।রঙিলা সাজেউজ্জ্বল রঙের শাড়ির সঙ্গে কনট্রাস্ট ব্লাউজ। গতানুগতিকভাবে না করে ভিন্নভাবে খোঁপা করা যেতে পারে।খোঁপায় বিশেষত্ব আনতে চাইলে সামনের চুলগুলো কার্লার দিয়ে কোঁকড়া করে নিন। এরপর কোঁকড়া চুলগুলো পেঁচিয়ে ফুলের মতো করে ক্লিপ দিয়ে আটকে নিন। এভাবে দু-তিনটি চুলের ফুল সামনে করা যেতে পারে। আরপেছনের চুল এক পাশে নিচু করে খোঁপা করে নিন। খোঁপার ওপর লাগিয়ে নিতে পারেন কয়েকটি চিকন বেণি। এরপর খোঁপায় গুঁজতে পারেন পছন্দের কোনো ফুল।