বৈশাখে জীবনসঙ্গীর খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবাহবিডি ডটকমে অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করে আপনি নিজেই পছন্দের পেশা বা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পাত্র/পাত্রীদের ছবিসহ প্রোফাইল দেখতে পারবেন। ছবি: বিবাহবিডি ডটকম
বিবাহবিডি ডটকমে অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করে আপনি নিজেই পছন্দের পেশা বা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পাত্র/পাত্রীদের ছবিসহ প্রোফাইল দেখতে পারবেন। ছবি: বিবাহবিডি ডটকম

ফাগুনে ফুটল ফুল, চৈত্রে ভাঙল ভুল! না মনে মনে গেঁথে রাখা মালা খানি কাউকে দেওয়া গেল, না কেউ এসে খোঁপায় গুঁজে দিল পলাশ-জারুল! বসন্তের এই পথ চাওয়া তো নিত্যই সত্য। মনের বসন্তে তো বারোমাসই ফুল ফোটে। তাই শুধু পথ চেয়ে না থেকে এবার পথে নামুন। নতুন বছরের শুরুতেই নতুন জীবন শুরুর পথে হাঁটুন। জীবনসঙ্গী খুঁজছেন এমন তরুণ-তরুণীদের জন্য এই বার্তা নিয়ে পুরো বৈশাখ জুড়ে বিশেষ অফার দিচ্ছে ম্যাচমেকিং ওয়েবসাইট বিবাহবিডি ডটকম।


পয়লা বৈশাখ ১৪২২-এ সাত বছরে পা দিল বিবাহবিডি ডটকম। সপ্তম বর্ষপূর্তি উপলক্ষেই বিয়ের পাত্র-পাত্রীদের জন্য এই বিশেষ বৈশাখী অফার দিয়েছে ম্যাচমেকিং ওয়েবসাইটটি। এতে পুরো মাসজুড়েই সব প্যাকেজে থাকবে ৩০ শতাংশ ছাড়। এ ছাড়া সব নতুন প্রোফাইলে থাকবে ১০ দিনের ফ্রি ট্রায়াল সদস্যপদ এবং তাৎক্ষণিক এসএমএস নোটিফিকেশন।

বিবাহবিডি ডটকমে অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করে আপনি নিজেই পছন্দের পেশা বা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পাত্র/পাত্রীদের ছবিসহ প্রোফাইল দেখতে পারবেন। পছন্দ হলে প্রোফাইল থেকে ঠিকানা নিয়ে নিজেই যোগাযোগ করতে পারবেন পাত্র/পাত্রী বা তাদের অভিভাবকের সঙ্গে।

বিবাহবিডিতে বিনা মূল্যে নাম নিবন্ধনের জন্য প্রথমে নির্দিষ্ট ওয়েব ঠিকানায় যেতে হবে। হোম পেজে দেওয়া নির্দেশনা অনুযায়ী নাম নিবন্ধনে কোনো সমস্যা হলে মোবাইল ফোনে আছে চব্বিশ ঘণ্টার কাস্টমার সাপোর্ট টিমের সেবা। নাম নিবন্ধন শেষ হলে আপনাকে ফোন করে আপনার দেওয়া তথ্যগুলো যাচাই করবে তাদের সাপোর্ট টিম। এরপর আপনি পাবেন তিন দিনের ফ্রি ট্রায়াল মেম্বারশিপ।


বিস্তারিত জানতে ভিজিট করুন: (www.bibahabd.com) অথবা ফোন করুন ০১৯২২১১৫৫৫৫ নম্বরে।