বৈশাখের ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে বৈশাখ। উল্লাস আর উৎসবের পোশাক নিয়ে তাই যত চিন্তা। ডেইলি স্টার-এর সাপ্তাহিক ম্যাগাজিন স্টার লাইফস্টাইল আয়োজন করে ‘পয়লা বৈশাখ ফ্যাশন শো’। গত ৩০ মার্চ ঢাকায় ডেইলি স্টার ভবনে এটি অনুষ্ঠিত হয়। ফ্যাশন হাউস অরণ্য, টাঙ্গাইল শাড়ি কুটির, ড্রেসিডেল, মায়াসির ও ক্যাটস আই এতে পোশাক প্রদর্শন করে। রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের করা সাজ নিয়েও ছিল বিশেষআয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এলিটা করিম। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন লাইফস্টাইল-এর সম্পাদক রাফাত বিনতে রশীদ। সবশেষে ধন্যবাদ দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।