বৈশাখের রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী চার পদের রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম। তিনি ২০০৯ সালে প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতায় ঝাল বিভাগে প্রথম এবং ২০১০ সালে দ্বিতীয় হন। এঁচোড়ের নিরামিষউপকরণ: এঁচোড়ের টুকরা ৩ কাপ, শুকনো শিমের বিচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন বাটা আধা চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া আধা চা-চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, এলাচ ২টা, দারুচিনি ৩ টুকরা, তেজপাতা ১টা, মেথি আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপের চার ভাগের ১ ভাগ, কাঁচামরিচ ৩-৪টা।প্রণালি:এঁচোড় আধা সেদ্ধ করে রাখুন। শিমের বিচি সেদ্ধ করে নিতে হবে। তেলে মেথি ভেজে তুলে নিতে হবে। এবার পেঁয়াজ একটু ভেজে বাকি সব মসলা দিয়ে এঁচোড় ও শিমের বিচি দিয়ে দিতে হবে। লবণ ও সামান্য পানি দিয়ে নেড়ে মাখা মাখা হয়ে এলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলতে হবে।ইলিশ ভর্তাউপকরণ: ইলিশের টুকরা ৪টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ভাজা শুকনো মরিচ ৭-৮টা, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ। প্রণালি:ইলিশ মাছ তেলে ভেজে কাঁটা ফেলে দিতে হবে। এবার ভাজা মরিচ বেটে তার সঙ্গে মাছ, পেঁয়াজ ও ধনেপাতা বেটে বৈশাখী পান্তার সঙ্গে ভর্তা পরিবেশন করুন।আম ইলিশের খাট্টাউপকরণ: কাঁচা আম ২টা, ভাজা ইলিশ ৩ টুকরা, হলুদের গুঁড়া আধা চা-চামচ, রসুন কুচি ২ চা-চামচ, পানি ৪ কাপ, তেল ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬-৭টা, ধনেপাতা ২ টেবিল চামচ।প্রণালি:আমের খোসা ফেলে টুকরা করে নিতে হবে। ইলিশ মাছ ভেজে কাঁটা ফেলে দিতে হবে। এবার পানিতে আম, মাছ, হলুদ দিয়ে ফুটতে দিন। তেলে রসুনের বাগার দিয়ে খাট্টায় দিতে হবে। এরপর কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে চুলা থেকে নামাতে হবে। এঁচোড়ের কাবাবউপকরণ: সেদ্ধ এঁচোড় বাটা ২ কাপ, বুটের ডাল বাটা ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, জিরা বাটা ২ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, ডিম ১টা, লবণ স্বাদমতো। প্রণালি: এঁচোড় খোসা ফেলে ছোট টুকরা করে নিতে হবে। বুটের ডাল ও এঁচোড় সেদ্ধ করে বেটে নিতে হবে। সব মসলা, ডিম ও লবণ মিশিয়ে কাবাব বানিয়ে গরম ডুবোতেলে ভেজে নিতে হবে।