বৈশাখের ৪ পদ
বৈশাখে পান্তা-ইলিশ না হলে চলেই না। চট্টগ্রামের মানুষ শুঁটকি ভর্তাও পছন্দ করেন বেশ। বৈশাখের চার রকম রান্না দিয়েছেন জেবুন্নেসা বেগম। প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতায় (২০০৯) প্রথম হয়েছেন তিনিকাঁচা আমে ছোট মাছের চচ্চড়িউপকরণ: ছোট মাছ আধা কেজি, কাঁচা আম ৪/৫ টুকরা, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পানি ১ কাপ।প্রণালি: মাছের সঙ্গে ধনেপাতা ছাড়া সব উপকরণ দিয়ে দেবেন। এবার মাছের পানি শুকিয়ে এলে ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন।লাবড়াউপকরণ: বিভিন্ন রকম সবজি আধা কেজি, শুকনা শিমের বিচি ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৫/৬টি, লবণ স্বাদমতো, রসুন কুচি ১ টেবিল চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, তেল ২ টেবিল চামচ, ভাজা শুকনা মরিচ ৫/৬টি, পানি ১ কাপ, চিনি ১ টেবিল চামচ।প্রণালি: শিমের বিচি টেলে খোসা ছেড়ে নিতে হবে। সবজির সঙ্গে শিমের বিচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, লবণ ও পানি দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ সবজিতে চিনি দিয়ে শুকনা মরিচ কুচি, পাঁচফোড়ন ও রসুনের বাগার দিয়ে নামিয়ে পরিবেশন।কুমড়ো পাতায় ইলিশউপকরণ: ইলিশ মাছ ৬ টুকরা, সরিষার তেল ৩ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ বাটা ৭/৮টি, সরিষা বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কুমড়ো পাতা ৬টি, পেঁয়াজ বাটা ২ চা চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, সুতা বাঁধানোর জন্য, লবণ সামান্য।প্রণালি: ইলিশের টুকরার সঙ্গে মসলা, তেল, লবণ ভালোভাবে মেখে ২০ মিনিট মেরিনেট করে রাখুন। এবার কুমড়োপাতায় মাছ মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে ভাপে ১৫ মিনিট রেখে নামিয়ে ফেলুন। এরপর সুতা খুলে পরিবেশন।শুঁটকির ভর্তাউপকরণ: চিংড়ি শুঁটকি ১ কাপ, নারকেল বাটা আধা কাপ, শুকনা মরিচ ১০/১২টা, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ।প্রণালি: শুকনা মরিচ টেলে বেটে নিতে হবে। শুঁটকি টেলে বেটে সঙ্গে বাটা নারকেল, লবণ, মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে মেখে ভর্তা তৈরি করে বৈশাখী পান্তার সঙ্গে পরিবেশন।