বৈশ্বিক উষ্ণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 গত ৩০ বছরে আর্কটিক সাগরের প্রায় চার লাখ বর্গমাইল এলাকার বরফ গলেগেছে, যার ফলে এলাকাটিতে মেরুভালুকদের আবাস হুমকির মুখে পড়েছে। ধারণা করা হচ্ছে, ২০৪০ সালে বা তারও আগে আর্কটিকের গ্রীষ্ম হবে বরফশূন্য।  মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয়জলবায়ু তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী শুধু ২০০৫ সালে উপকূলীয় এলাকায় হ্যারিকেনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ১০০ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। নাসার গোডার্ড ইনস্টিটিউট অব স্পেস স্টাডিসের মতে, ১৮৮০ সাল থেকে বিশ্বজুড়ে গড় তাপমাত্রা প্রায় ১ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট বেড়েছে। এর বেশির ভাগ অংশই বেড়েছে সাম্প্রতিক দশকগুলোতে। গত ৪০০ বছরে বিংশশতাব্দীর শেষদুই দশক ছিলসবচেয়ে উষ্ণ।  স্পর্শকাতর বিধায় জলবায়ুর সামান্য পরিবর্তনে কোরাল রিফ ক্ষতিগ্রস্ত হয়। ১৯৯৮ সালেএল নিনোর প্রভাবে ভারত সাগর, মাদাগাস্কার, সিসিলি দ্বীপপুঞ্জের কোরাল রিফগুলোর ব্যাপক ক্ষতি হয়। এ এক বছরে সারা বিশ্বের ১৬ শতাংশ কোরালের ওপর এল নিনোর প্রভাব পড়ে। ১৯৯৮ সালছিল উষ্ণতম বছর। ২০০২ ও২০০৩ সাল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় উষ্ণতম বছর। বিগত কয়েক শতাব্দীর ১০টি উষ্ণতম বছর ১৯৯৭—২০০৮ সময়ের মধ্যে।  ২০০৬ সালের হিসাব অনুযায়ী বিশ্বে মোটরগাড়ির সংখ্যা প্রায় ৮৮ কোটি। এবংপ্রতিবছর এ সংখ্যা এক লাখ ৬০ হাজার করে বাড়ছে।ওয়েবসাইট অবলম্বনেসামসুলআলম