বৈষম্যহীন সমাজব্যবস্থা কায়েমের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হলে বৈষম্যহীন সমাজব্যবস্থা কায়েম করতে হবে। এ জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জরুরি সভায় বক্তারা এ অভিমত দিয়েছেন। ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় সংগঠনের আন্দরকিল্লা অস্থায়ী কার্যালয়ে রণজিৎ কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় আজ বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য দেন অধ্যাপক রণজিৎ কুমার দে, প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, ইন্দু নন্দন দত্ত, মৃদুল কান্তি দে, অজিত নারায়ণ অধিকারী, তাপস হোড়, চন্দন বিশ্বাস প্রমুখ। বক্তারা মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।