বোঝার ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

কিরে মন খারাপ ক্যান?
একটা বিষয় নিয়া টেনশনে আছি।
কোন বিষয়টা
বল তো?
দাদির চোখের অপারেশন হইছে, শুনছস তো?
শুনমু না ক্যান, অবশ্যই শুনছি। এখন কী হইছে?
দাদি গ্রামে চইলা যাইতাসে।
গ্রামের মানুষ গ্রামে চইলা যাইব, এইটাই তো স্বাভাবিক।
স্বাভাবিক তো বুঝলাম। কিন্তু গাড়ি ছাড়া যাইব ক্যামনে?
গাড়ি ছাড়া যাইব ক্যান? গাড়ি দিয়াই যাইব।
কিন্তু গাড়ি দিয়া গেলে তো রাস্তায় পুলিশে ধরব।
ক্যান, পুলিশে ধরব ক্যান?
চোখের অপারেশনের পর ডাক্তার দাদিরে কালো চশমা দিসে। গাড়ি দিয়া গেলে দাদিরে পুলিশে ধরতে পারে। শুনলাম, গাড়িতে নাকি ‘কালো গ্লাস’ নিষিদ্ধ!