বোট ক্লাব ও কনফিডেন্স সিমেন্ট কনভেনশন সেন্টার নির্মাণের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোট ক্লাব ও কনফিডেন্স সিমেন্ট কনভেনশন সেন্টার নির্মাণের চুক্তি সই অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ। অতিথি ছিলেন কমোডর কমান্ডিং মো. নিজাম উদ্দিন আহমেদ, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালক রূপম কিশোর বড়ুয়া, শাহ মোহাম্মদ ও ইমরান করিম, আবদুল্লাহ আল মাহমুদ, নেওয়াজ মোহাম্মদ ইকবাল ও জহির উদ্দিন আহমদ। প্রকল্পটি কনফিডেন্স সিমেন্টের অর্থায়নে নির্মিত হবে, এটির প্রাক্কলিত ব্যয় প্রায় চার কোটি টাকা।