বোতল-বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন ছিল না বেতার যোগাযোগ বা মুঠোফোনের সুবিধা, তখন বিপদে পড়লে মানুষ কী করত? বিশেষ করে মাঝ সমুদ্রে? অনেকেই জানেন, বোতলের ভেতর চিঠি লিখে ভাসিয়ে দেওয়া হতো অথই জলে। সেই সময় তো আর এখন নেই, তাই পায়রার সঙ্গে চিঠি পাঠানোর মতো হারিয়ে গেছে বোতল-বার্তা পাঠানোর চল। তবে নরওয়েজিয়ান কোমলপানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান সোলো পাঠাচ্ছে নতুন বোতল-বার্তা। ১৩ মার্চ স্পেনের টেনেরাইফ দ্বীপ থেকে বিশাল এক বোতলের ভেতর বিশেষ বার্তা লিখে সমুদ্রে ভাসিয়ে দেবে তারা। তবে প্রাপক কে বা কারা, আর বার্তায় কী লেখা থাকবে—এসব প্রশ্নের জবাব মেলেনি। অরেঞ্জ অনলাইনগ্রন্থনা: মাহফুজ রহমান