প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তখন আমার বয়স ছয় বা সাত। একদিন আমরা চাচাতো ভাইবোনেরা মিলে লুকোচুরি খেলছিলাম। তো, আমি আর আমার এক চাচাতো ভাই পিয়াস গিয়ে লুকালাম দাদুর স্টোররুমে। আমি লুকালাম এক ড্রামের আড়ালে আর পিয়াস লুকাল পুরোনো সোফার পেছনে। হঠার্যা পিয়াস আমাকে ডেকে বলল, ‘ভাই, দেখো!’ চেয়ে দেখি, ওর হাতে এক বোতল কোমল পানীয়। আমি বললাম, ‘আরে! এটা কোথায় পেলি?’ পিয়াস বলল, ‘এখানেই ছিল। চলো দুজনে মিলে খেয়ে ফেলি। কাউকে দেখানোর দরকার নেই।’ এই বলেই ও খাওয়া শুরু করল। ওর হাত থেকে নিয়ে আমিও খেলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হলো প্রতিক্রিয়া! দুজনেই বমি করতে করতে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি, দুজনই হাসপাতালের বেডে। আমার মাথার পাশে মা বসে আছেন। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘বাবা! ওটা খেতে গিয়েছিলে কেন?’ আসলে ওই বোতলে কোমল পানীয় ছিল না, ছিল কীটনাশক। মাকসুদুল হাসানবাজিতপুর, কিশোরগঞ্জ।