বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে ৩ ও ৪ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমী মিলনায়তনে আবৃত্তি ও সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় পরিষদের শিশু বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘আঁধার ভেঙে আলোর বুনন’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা। এতে অতিথি ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফি। ৩০ জন খুদে শিল্পীর অংশগ্রহণে প্রাণবন্ত এই অনুষ্ঠানে একক ও সোহেল আনোয়ারের গ্রন্থনায় ‘বাংলাদেশের হূদয় হতে’ শীর্ষক বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। অতিথি বেগম মুশতারী শফি আবৃত্তির মাধ্যমে দেশের কথা উপস্থাপনের জন্য খুদে আবৃত্তিশিল্পীদের ধন্যবাদ জানান। ৪ ফ্রেব্রুয়ারি ছিল বোধন আবৃত্তি স্কুলের ৩৬তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান। পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য পঞ্চানন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাহবুবুল হক। প্রধান অতিথির বক্তব্যের পর ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। এরপর উত্তীর্ণ শিক্ষার্থীরা একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানটি ছোটদের বৃন্দ প্রযোজনা ‘আগুনের ফুলকি ছোটে’ পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয়।কাল শিল্পকলায় ফেইমের রক্তকরবীফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ ১০ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক রক্তকরবী। এ দিন প্রযোজনাটির দুটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। প্রথম মঞ্চায়ন বিকেল সাড়ে চারটায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা সাতটায়। অগ্রিম টিকিট পাওয়া যাবে চেরাগী পাহাড়ের বাতিঘর বইয়ের দোকানে এবং মঞ্চায়নের পূর্বে হল কাউন্টারে। বিজ্ঞপ্তি।