বোধনের সমাবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোধন আবৃত্তি স্কুলের দ্বাত্রিংশ আবর্তনের সমাবর্তন গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী। বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ রণজিত্ রক্ষিত ও আবদুল হালিম দোভাষ। এতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ছিল আবৃত্তি। ববি বড়ুয়ার ‘গ্রাম শহর’ কবিতাটি দিয়ে শুরু। ছোটদের পরিবেশনা শেফার ‘গাধার বুদ্ধি’, পৃথ্বীর ‘সত্পাত্র’ ও নিশাতের ‘পণ্ডশ্রম’ দর্শকদের আনন্দ দিয়েছে। স্বাগত বক্তব্য দেন সোহেল আনোয়ার। উপস্থাপনা করেন অনুপম শীল ও পিংকী চৌধুরী।