বোধনের ‘আঁধার ভেঙে আলোর বুনন’
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারি হলে অনুষ্ঠিত হয়ে গেল আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তি অনুষ্ঠান। ‘আঁধার ভেঙে আলোর বুনন’ শীর্ষক এই অনুষ্ঠানটি ছিল বোধনের রজতজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী আয়োজনগুলোর একটি অংশ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বোধনের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ার। এতে বোধনের শিশু (ক বিভাগ) ও বড় (খ বিভাগ) আবৃত্তিশিল্পী মিলিয়ে মোট ২৪ জন আবৃত্তি পরিবেশন করেন। শিশু আবৃত্তিশিল্পীদের মধ্যে অরিত্র রোদ্দুর ধর ‘মহামারী’, ‘নিধিরাম মিত্র’, ‘বর্ষা গেল বর্ষা এল’; সুনেরা আননুর ‘হাঁসের ছানা’, ‘স্মৃতিসৌধ’, ‘লিচু চোর’; আবদুল্লাহ আল ইশমাম ‘বেশ তো আছি’, ‘স্বাধীন বাংলাদেশ’, ‘ঠাকুরদাদার ছুটি’; মৃত্তিকা চক্রবর্তী ‘স্বাধীনতা’, ‘শিয়াল বর’, ‘ভোলামন’; সাদমান আরাফ ‘স্বপ্ন দেখা মানা’, ‘যুদ্ধ দেখিনি’, ‘সহজ উপায়’; আবু সাঈদ ‘উত্তম অধম’, ‘আমার ভাই’, ‘গোবর্ধনের সংবর্ধনা’; মহৎ দেব ‘হাট’, ‘চিল শকুন ও বাঘ ছানা’, ‘মনের ভুলে’; নাজাহ আনজুম ‘বাংলাদেশের জন্মদিন’, ‘হ্যাঁরে’; সন্দীপন সেন ‘হীরের চেয়ে দামী’, ‘মিথ্যে কথা’, ‘লুকোচুরি’; জান্নাতুল নাঈম চৌধুরী ‘দুষ্টু ছেলে’, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’, ‘খ্যাতাপুড়ি’; শাদমান তাওসীফ ‘আমার আছে’, ‘প্রিয় স্বাধীনতা’ও ‘মামাবাড়ির গল্প’ আবৃত্তি পরিবেশন করে। শিশুদের পর মঞ্চে আবৃত্তি পরিবেশন করেন খ বিভাগের আবৃত্তিশিল্পীরা। বিপাশা ভট্টাচার্য ‘কখনো আমার মাকে’, ‘ছায়া তার পড়ে থাকে অমরাবতীর তীরে’; মো. হানিফ ‘সময় এসেছে বুঝি’, ‘সমুদ্র জানে না’; ফারজানা আকতার ‘মানুষের শুদ্ধতার জন্য’, ‘সন্ত্রাসী যারা সংসদ ছাড়ো’; সুজন ধর ‘ঝরা কবিতা’, ‘লাল গৌরবে আসে স্বাধীনতা’; প্রিয়াঙ্কা মিত্র ‘শিকড়ে বিপুল ক্ষুধা’, ‘আকাঙ্ক্ষা’; অপরাজিতা চক্রবর্তী ‘মাছ’, ‘দণ্ডকারণ্য’; মো. আনোয়ারুল ইসলাম ‘আজ’; তন্বী নন্দী ‘ছবি’, ‘তোমার প্রিয় বারান্দায়’; সৈয়দ মোহাম্মদ বাকের ‘কবি কাহিনী’; নিশি চৌধুরী ‘মানুষের মানচিত্র’; নিউটন কান্তি দে ‘মুক্তি নেই’; অর্পিতা দাশ ‘তোমার সৃষ্টির জন্য’, ‘ছুটির আয়োজন’ ও তুষার শুভ্র দেব ‘ভালবাসা’ কবিতাটি আবৃত্তি করেন। নবীন আবৃত্তিশিল্পীদের পরিবেশনা শেষে তাদের আবৃত্তিচর্চা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বোধনের সভাপতি রণজিৎ রক্ষিত। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী শারমিন মৃত্তিকা। বিজ্ঞপ্তি।