বোনের ক্লিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরের প্রথম দিকের কথা। আমাদের স্কুলের পাশে নতুন একটা মার্কেট হয়েছে। একদিন স্কুল ছুটির পর আমরা চার বান্ধবী গেলাম সেখানে। একটা দোকানে ঢুকে আমার ছোট বোনের জন্য একজোড়া সুন্দর ক্লিপ কিনলাম। দোকান থেকে বের হয়ে আমি থমকে দাঁড়ালাম। জয়া জিজ্ঞেস করল, ‘কী হয়েছে?’ আমি কিছু না বলে ক্লিপ দেখালাম। হূদি আর সমী বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, ‘কী হয়েছে?’ আমি বললাম, ‘ক্লিপজোড়া কেন কিনলাম?’ সাবরিনার মাথায় তো চুলই নেই।’ ওরা একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে এমন একটা হাসি দিল! বললাম, ‘সাবরিনা দুই দিন আগে টাক্কু হইছে।’ উপশহর, সিলেট।