বোনের বিয়ের অপেক্ষায় ছিল নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর খানেক আগেই সম্বন্ধ পাকা হয়েছিল। কথা ছিল নয়ন সুস্থ হলে ধুমধাম করে বিয়ে হবে বড় বোন শিউলির। কিন্তু দিন দিনই ছেলেটার অবস্থার অবনতি হচ্ছিল। আত্মীয়-স্বজন, গ্রামবাসীদের অনেকেই চাইছিলেন বিয়ে হয়ে যাক। নয়তো নয়নের খারাপ কিছু হলে বিয়েটা আবারও হয়তো বহু দিনের জন্য পিছিয়ে যাবে।শিউলির বিয়ে হয় ২১ নভেম্বর। এর তিন দিন পর ২৪ নভেম্বর রাতে মারা যায় নয়ন। তবে কি বোনের বিয়ের জন্য অপেক্ষা করছিল ছেলেটি? নয়নের শোকাহত আত্মীয়-স্বজনের মনে এমন প্রশ্নই বারবার ঘুরে-ফিরে আসছে।গত ১১ জুলাই মিরসরাইয়ে বিদ্যালয়ের ছাত্রদের বহনকারী ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলেই ৩৭ ছাত্রসহ ৩৯ জনের মৃত্যু হয়। এরপর চিকি ৎ সাধীন অবস্থায় আরও চারজন ছাত্র মারা যায়। সর্বশেষ ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকি ৎ সাধীন অবস্থায় মৃত্যু হয় নয়ন শীলের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪-এ।আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নিহত নয়ন শীলের বাড়ি মায়ানী গ্রামে। নয়নের তিন বছর বয়সেই মারা যান বাবা হারাধন শীল। তিন ভাইবোনের মধ্যে শিউলি সবার বড়। মা নীলিমা রানী শীল একাই সংসার সামলেছেন। শত অভাব-অনটন সত্ত্বেও চালিয়ে নিয়ে গেছেন ছেলেমেয়েদের লেখাপড়া।আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বলেন, নয়ন মেধাবী ছাত্র ছিল। খুব শান্ত, ভদ্র এবং খেলা-পাগল ছিল সে। সেই খেলাই যে একসময় কাল হবে, কে জানত? গত ৭ সেপ্টেম্বর নয়নকে উন্নত চিকি ৎ সা দেওয়ার জন্য ঢাকায় নেওয়া হয়। এ্যাপোলোর মতো ব্যয়বহুল হাসপাতালে চিকি ৎ সা করানোর মতো সামর্থ্য নয়নদের ছিল না। এই দায়িত্ব নিয়েছিলেন মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন ও মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন। নয়নের আত্মীয়স্বজনেরা জানান, গত ১১ জুলাই সড়ক দুর্ঘটনার আগে নয়নের বড় বোন শিউলির বিয়ে ঠিক হয়েছিল মঘাদিয়া গ্রামের জীবন চন্দ্র শীলের সঙ্গে। সড়ক দুর্ঘটনার পর আহত নয়ন শীলকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তারপর সেখান থেকে নেওয়া হয় সেন্টার পয়েন্ট হাসপাতালে। কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ায় নয়নসহ তিন ছাত্রকে নেওয়া হয় ঢাকার এ্যাপোলো হাসপাতালে। সেখানে চিকি ৎ সাধীন অবস্থায় গত ৭ সেপ্টেম্বর রায়হান উদ্দীন মারা যায়। ১৯ সেপ্টেম্বর মারা যায় জুয়েল বড়ুয়া।