বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বোয়ালখালী উপজেলার ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। ১২ জুলাই নগরের একটি রেস্তোরাঁয় অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় আগামী এক বছরের জন্য ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
আহমেদ রেজা সভাপতি, সৌমেন দাশ জ্যেষ্ঠ সহসভাপতি, সৈয়দ মাহমুদুল হাসান ও মো. ইফতেখার উদ্দিন সহসভাপতি এবং মো. সরোয়ার আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণাকেন্দ্রের পরিচালক মো. আবুল মনসুর চৌধুরী, ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন আহম্মদ প্রমুখ।—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি