বোরহান উদ্দিন স্মৃতি টেপ টেনিসের চূড়ান্ত খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার পূর্ব দোহাজারী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বোরহান উদ্দীন স্মৃতি টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। খেলায় দোহাজারী বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজ শামসের আউলিয়া ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পরে আবদুল মাজেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জাফর আলী, দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুলাহ আল নোমান বেগ ও সাংবাদিক এম এ রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন নুর মোহাম্মদ, জামাল উদ্দীন, শফিউল আলম প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।