বোর্ডের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bise-ctg.gov.bd) শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। ওয়েবসাইটের নোটিশ এবং সার্কুলার বিভাগে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) প্রবেশপত্র, উত্তরপত্র-সংক্রান্ত বিভিন্ন সংগ্রহের বিজ্ঞপ্তি রয়েছে। এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র বোর্ডের কার্যালয় থেকে সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়াও নোটিশ এবং সার্কুলার বিভাগে ২০১১-১২ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনবিষয়ক তথ্য রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশনের নিয়ম-কানুনও তাতে দেওয়া আছে।ওয়েবসাইটের মধ্যে ‘বিআইএসই (বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা) চিটাগাং নিউজ জোন’ নামে একটি আলাদা কর্নার আছে। এতে শিক্ষার্থীদের বয়স সংশোধনের তালিকা, চলতি বছরের জানুয়ারি থেকে চালু হওয়া বিভিন্ন দলিলের সংশোধিত মূল্য তালিকা রয়েছে। এ ছাড়াও বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ই-মেইল ঠিকানাও পাওয়া যাচ্ছে এই বিভাগে। ২০১১ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল পরিসংখ্যান রয়েছে ‘স্টাটিসটিকস’ বিভাগে। রয়েছে কয়েকটি প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক।  নিজস্ব প্রতিবেদক