বোয়ালখালীতে উচ্চবিদ্যালয়ের ভিত্তি স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর হাজি জানে আলম বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভিত্তি স্থাপন অনুষ্ঠান গত ৩১ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। যৌথভাবে ভিত্তি স্থাপন করেন এমইবি গ্রুপের চেয়ারম্যান নুরুল আবছার ও মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম। অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মোসলেম উদ্দিন, মনির আহমদ, শিক্ষকনেতা বাদলচন্দ্র দাশ, আওয়ামী লীগের নেতা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ। অতিথিরা বলেন, শিক্ষিত ও আলোকিত মানুষ তৈরির লক্ষ্যে এলাকায় এ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।