বোয়ালখালীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বোয়ালখালীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলসাদ বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা জাসদ সভাপতি মনছপ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে ৮২ জন কৃতী শিক্ষার্থী ও ফলাফলে প্রথম স্থান অধিকারী কধুরখীল উচ্চবিদ্যালয়কে পুরস্কার দেওয়া হয়।