বোয়ালখালীতে রমেশ শীল ও বিনয় বাঁশীর স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব গোমদণ্ডীর ছন্দারিয়া গ্রামে ৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে প্রখ্যাত ঢুলি বিনয় বাঁশীর নবম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান। সকালে সমাধিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বিকেলে ঢোলবাদনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সভাপতিত্ব করেন নাট্যজন সুদর্শন চক্রবর্তী। আলোচক ছিলেন ইউএসটিসির সহযোগী অধ্যাপক আশীষ কুমার চৌধুরী, সাংবাদিক তাজুল ইসলাম, মুহাম্মদ নাজিম উদ্দিন, ঢুলির ভাগনি মিনু বাণী দাস, প্রণব রাজ বড়ুয়া, ঢুলির নাতি আশুতোষ দাস প্রমুখ।সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন বিধান জলদাস, দোলন দাস, বিপ্লব দাস, সমীর জলদাস ও বিউটি জলদাস। রাতভর কবিগান করেন আবদুল আজিজ সরকার, মানিক শীল, আবদুল মান্নান, জয়ন্ত দাস, সঞ্জয় গান্ধী, রতন বড়ুয়া ও সুনীল সরকার।কবিয়ালসম্রাট লোককবি রমেশ শীলের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ এপ্রিল ১০টায় বোয়ালখালীতে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও সমবেত প্রার্থনার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। বিকেলে মঞ্চে রমেশ শীলের গান করেন রমেশ শিল্পীগোষ্ঠী।শান্তিময় শীলের সভাপতিত্বে সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া।অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল বশর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল নাথ, কবি অরুণ কান্তি শীল, সাংবাদিক তাজুল ইসলাম, সংগঠক প্রণব রাজ বড়ুয়া ও কবিপুত্র পুলিন বিহারী শীল। শুভেচ্ছা বক্তব্য দেন কাজল শীল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন লিটন কুমার শীল।মোহেরুল ইসলাম ও বাপ্পী রমেশ রচিত মরমি ও মাইজভান্ডারি গান করেন। রাতে পরিবেশিত হয় কবিগান। কবিয়াল ছিলেন আবদুল আজিজ, মাধুরী ভট্টাচার্য ও রণজিৎ সরকার।বক্তারা বলেন, রমেশ শীল ও বিনয় বাঁশী জলদাস অতি সাধারণ পরিবারে জন্ম নিয়ে কর্মগুণে হয়ে ওঠেন অসাধারণ। ঘুরে বেড়িয়েছেন গ্রামবাংলার পথে-প্রান্তরে। ভালোবেসেছেন দেশ ও দেশের মাটি। তাঁরা বোয়ালখালীর নন, উপমহাদেশের সম্পদ।