বোয়ালখালীতে স্যানিটেশন-সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীর ১০২টি দরিদ্র পরিবারে বিনা মূল্যে স্যানিটেশন-সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর রিসার্চ অ্যান্ড এলিমিনেশান অব প্রোভার্টি (প্রেপ)। গত ২৯ মে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। স্যানিটেশন-সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বদরুছ মেহের। প্রেপের নির্বাহী পরিচালক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ বেগম ও ভোরের কাগজ চট্টগ্রাম কার্যালয়ের নিউজ ইনচার্জ আলমগীর সবুজ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ডেপুটি চিফ কো-অর্ডিনেটর মো. সোহেল। বক্তব্য দেন কালের কণ্ঠ-এর বোয়ালখালী প্রতিনিধি নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন, লাকী দে, আসাদুজ্জামান, জাহেদুল হক, নন্দদুলাল চৌধুরী প্রমুখ। বক্তারা সরকার ও প্রেপকে ধন্যবাদ জানিয়ে প্রদত্ত স্যানিটারি-সামগ্রীর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।