বোয়ালখালীর সেই তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী, পশ্চিম গোমদণ্ডী ও কধুরখীল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে এ তিন ইউনিয়নে থমকে গেছে নির্বাচনী উৎসব।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯ মে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পল্লী-১) মো. আবদুল বাতেনের সইযুক্ত এক চিঠিতে (নিকস/পল্লী১/ইপি/২/চট্ট-বোয়াল/২০০৩/২৯৩) বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী, পশ্চিম গোমদণ্ডী ও কধুরখীল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়।বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘তিন ইউনিয়নে পৌরসভা গঠন-প্রক্রিয়ার লক্ষ্যে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। অন্য সাত ইউনিয়নে ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।’ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ তিন ইউনিয়ন নিয়ে সরকার পৌরসভা করার কথা বিবেচনায় আনায় ইউপি নির্বাচনের কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ জানিয়ে সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. খলিলুর রহমান ১১ মে চিঠি দেন। চিঠিতে বলা হয়, বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ইউনিয়নের নয় ওয়ার্ড, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ১-৬ নম্বর ওয়ার্ড এবং কধুরখীল ইউনিয়নের ১-৩ নম্বর ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠনের জন্য সরকারের বিবেচনাধীন আছে। এ ব্যাপারে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘পৌরসভা হোক আর ইউনিয়ন পরিষদ হোক—আমি নির্বাচনের জন্য প্রস্তুত।’