ব্যথা কমাতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুমের সময় বাড়িয়ে দিলে দিনের বেলা সতর্কতা বাড়ে এবং ব্যথার অনুভূতি কম থাকে। এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। বিজ্ঞান সাময়িকী স্লিপ-এর চলতি সংখ্যায় এই গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষকেরা সুস্বাস্থের অধিকারী ১৮ জন স্বেচ্ছাসেবকের ওপর গবেষণাটি করেন। তাঁদের ঘুমের মেয়াদ কোনো দিন ১০ ঘণ্টারও বেশি। আবার স্বাভাবিক ঘুমেরও সুযোগ দেওয়া হয়। তাঁদের ঘুমের প্রভাব দেখতে গবেষকেরা মাল্টিপল স্লিপ লেটেন্সি টেস্ট বা এমএসএলটি পরীক্ষা করেন; একই সঙ্গে ব্যথার অনুভূতির পরীক্ষাও করেন। গবেষণায় দেখা গেছে, যাঁরা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৮ ঘণ্টা বেশি ঘুমিয়েছেন, তাঁরা অন্যদের চেয়ে ২৫ শতাংশ বেশি ব্যথা সহ্য করতে পারেন। ইউরেকঅ্যালার্ট।