ব্যথার দোষে মাথা কাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার গুলশান, বনানী ও বারিধারা থেকে ৩৪২টি রেস্তোরাঁ উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ যেন ব্যথা হয়েছে তো মাথা কেটে ফেল-টাইপের সমাধান! এতগুলো রেস্তোরাঁ যে এত দিন নিবন্ধন ছাড়াই চলল, সেটাই বা কেন দেখা হলো না? সে যা হোক, সমাধান যদি এমনই হয়, তাহলে অন্যান্য ক্ষেত্রে একই নিয়ম চালু হলে কেমন হয়?
* মন্ত্রী: চারদিকে প্রশ্ন ফাঁসের মহোৎসব! শিক্ষার্থী আর অভিভাবকেরাও প্রশ্ন ফাঁসের অপেক্ষায় থাকে। আমরা ঠিক করেছি, এখন থেকে আর কোনো পরীক্ষাই হবে না। সবাই অটো প্রমোশন পাবে।
* বাবা: মন্টু, এ কী অবস্থা, বাবা! সব বিষয়ে ফেল! তোকে যদি স্কুলে ভর্তি না করতাম, তাহলে এই দিন দেখতে হতো না। কাল থেকে আর স্কুলে যেতে হবে না, সোনা। যা, ফেসবুকে বস।
* কর্ত্রী: বুয়া, তোমার রান্না তো আজকাল মুখে দেওয়া যাচ্ছে না। গতকালকেও ডালে এক বস্তা লবণ দিয়েছ। আমরা ঠিক করেছি, খাওয়াই বাদ দিয়ে দেব। আজ থেকে আর রান্না করতে হবে না। যাও, টিভিতে সিরিয়াল হচ্ছে, দেখ গে।
* বস: শামসু, আমার বাথরুমের ফ্ল্যাশটা গতকাল রাত থেকে কাজ করছে না। তোমাকে বলেছিলাম, মিস্ত্রি ডেকে ফ্ল্যাশটা সারাতে। সারিয়েছ?

শামসু: না, স্যার। কমোডটাই তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি।