ডেল কম্পিউটারের মালিক মাইকেল ডেল ১৯ বছর বয়সে মাত্র এক হাজার ডলার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। জাপানের রেস্টুরেন্টগুলোয় টিপস বা বকশিশ দেওয়ার রেওয়াজ নেই। নাইকি জুতা কোম্পানির কাস্তের মতো বাঁকানো যে লোগোর সঙ্গে আমরা পরিচিত, এর ডিজাইনার ক্যারোলিন ডেভিডসন পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ৩৫ ডলার। আমেরিকার বিখ্যাত চেইন ফুড শপ ‘বার্গার কিং’ প্রতিদিন প্রায় ৪৬ লাখ হুপারস স্যান্ডউইচ বিক্রি করে। বার্গার কিংকে অস্ট্রেলিয়ায় ডাকা হয় হ্যাংরি জ্যাক নামে। কোলগেট টুথপেস্ট প্রথমে জারে বা বয়ামে করে বিক্রি হতো। যুক্তরাষ্ট্রে যে রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায়, এর ৯০ শতাংশ শুরু করার এক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। কফি ও পানীয় বিপণনের বিশ্বখ্যাত চেইন শপ সেভেন-ইলেভেন প্রতিদিন প্রতি ঘণ্টায় প্রায় ১০ হাজার কাপ কফি বিক্রি করে। বিশ্বখ্যাত সনি করপোরেশন প্রথম যে পণ্যটি বাজারে ছাড়ে, সেটি রাইস কুকার। বিজনেস টাইকুন জন ডি রকফেলার বিশ্বের প্রথম শত কোটিপতি বা বিলিওনিয়ার। প্রথম বছর ব্যবসা পরিচালনা শেষে মাইক্রোসফটের আয় হয়েছিল ১৬ হাজার পাঁচ ডলার। বিশ্বখ্যাত ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিউরোসেল তাদের নতুন আন্তর্জাতিক প্রধান কার্যালয়টি তৈরি করছে প্রতিষ্ঠানটির কারখানায় উ ৎ পন্ন আবর্জনা প্রক্রিয়াজাত করে।—সামসুল আলমসূত্র: ফানফ্যাক্টজ