ব্যবসাজগতের নাড়িনক্ষত্র জানতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসাজগতের নাড়িনক্ষত্র কি সবার জানা? কত্ত অজানা রয়ে গেছে এখনো। তাই বলে বসে থাকলে চলবে? অজানাকে জয় করে এগিয়ে যেতে হবে ভবিষ্যতের পথে। এই কথার প্রতিধ্বনি শোনা গেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে (ইউএসটিসি) অনুষ্ঠিত বিজনেস কুইজ প্রতিযোগিতায়।
‘শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য দৌড়ের কোনো সীমারেখা নেই’ স্লোগানে ১৭ থেকে ২১ সেপ্টেম্বর পাঁচ দিনের এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ইউএসটিসির ব্যবসায় অনুষদের বিজনেস ক্লাব।
প্রতিযোগিতায় ইউএসটিসি ব্যবসায় অনুষদের আটটি অর্ধবর্ষের ২৪টি দল অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে অ্যাবলার্জ, ফ্ল্যাঞ্জ, ওয়ারিয়র ও গ্রিন ব্লিজার্ড নামের চারটি দল চূড়ান্তপর্বে প্রতিদ্বন্দ্বিতা করে। চূড়ান্তপর্বে তিন ধাপে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এতে ফ্ল্যাঞ্জ চ্যাম্পিয়ন, ওয়ারিয়র প্রথম রানার আপ ও গ্রিন ব্লিজার্ড দ্বিতীয় রানার আপ হয়।