ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাংলাদেশ চেম্বার সভাপতির মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের (বিসিআই) সভাপতি এ কে আজাদ ১২ অক্টোবর চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনময় করেন। এ সময় উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের সভাপতি মাহবুবুল আলম।
নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. সানাউল্লাহ শহিদ, ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস ও শাহজালাল ইসলামী ব্যাংক লি.–এর পরিচালক আক্কাস আলী মোল্লা। বিজ্ঞপ্তি।