প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নুরুল আবসার। তিনি বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক। তিনি ২০১৪ সালে চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
নুরুল আবসার ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর এবং ২০১০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময় তিনি ‘কমনওয়েলথ-এমডিসা ফেলোশিপ’–এর অধীন ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট’ (আইআইএম) এবং ‘ইউনিভার্সিটি অব সেইনস মালয়েশিয়া’ থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। তাঁর রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৬ বছরের অধ্যাপনা ও গবেষণা করার অভিজ্ঞতা। বিজ্ঞপ্তি।