ব্যবসায়িক পাটিগণিত
দুয়ে দুয়ে চার।অতিরিক্ত চার্জসহ পাঁচ। লভ্যাংশসহ সাত। অতিরিক্ত ব্যয়সহ দশ। ভ্যাট, বিশেষ কর, অন্তঃশুল্ক ও শ্যামলায়ন কর যোগ করলে আঠারো। মোট: ২৭। সর্বমোট: ৬৪। ডেলিভারিসহ: ৭৫। খুচরো মূল্য: ১১২। অর্থাৎ বিক্রি করব ২৯৮ দরে। এর চেয়ে কিছুটা বেশি দাম রাখা যেত। কিন্তু অ-রাউন্ড ফিগার ক্রেতাদের বেশি আকৃষ্ট করে।সব মিলিয়ে: ৩৯৯। কমিশন, বেতন পরিশোধ ও বাজেটে বাধ্যতামূলক রাজস্ব বাদ দিলে বাকি থাকে ৭২। শুল্ক বিভাগের পরিদর্শক, স্বাস্থ্য বিভাগ, ট্রাফিক পুলিশ, টেকনিক্যাল ইনভেনট্রি ব্যুরো, দমকল বাহিনী, এক হর্তাকর্তার সেক্রেটারি এবং স্টক মার্কেটের সভাপতির সহকারীর জন্যও কিছু টাকা খসবে। এ ছাড়া আরও আছে বিশেষ পুলিশ বাহিনী, চাঁদাবাজ। বাকি থাকে ১২। ব্রোকার, ডিলার, ডিস্ট্রিবিউটর এবং আব্রামোভিচকে ঋণ পরিশোধ করতে হবে। বিনোদন বাবদ ব্যয়, চ্যারিটি এবং নতুন রাশিয়া গড়ার পেছনে যাবে আরও কিছু টাকা।বাকি থাকছে ৫.৫০। এবং মুদ্রাস্ফীতি হিসাবে আনলে—চার।