ব্যবসায়িক মুনাফাকে প্রাধান্য না দিয়ে পণ্যসেবার প্রতি দায়বোধ থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের আয়োজনে ‘বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ ১০ ডিসেম্বর পতেঙ্গার সিবিসি-কনফিডেন্স সিমেন্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমদ। বক্তব্য দেন কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক কামরুল হোসাইন ও হেড অব করপোরেট সেলস সাইফুল ইসলাম। এতে চট্টগ্রাম শহরের কনফিডেন্স সিমেন্টের পরিবেশক ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন। সবশেষে কোম্পানির উপমহাব্যবস্থাপক আশীষ কান্তি পালিত আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।
নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমদ বলেন, ‘পণ্যসেবায় সততার অভাব থাকলে মানসম্পন্ন পণ্য আশা করা যায় না। আমরা সব সময় সজাগ থাকি শুধু ব্যবসায়িক মুনাফাকে প্রাধান্য না দিয়ে পণ্যসেবায় নিরাপদ ভবিষ্যতের জন্য দায়বদ্ধতার প্রতি।’ পরে উপস্থিত অতিথিদের নিয়ে র্যা ফল ড্র অনুষ্ঠিত হয়। এ ছাড়া অনুষ্ঠানে গান পরিবেশনায় ছিলেন জনি বড়ুয়া ও হ্যাপি। কৌতুকে মাতিয়ে রাখেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৯ এর এয়াকুব রাসেল। বিজ্ঞপ্তি।