প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানদের এই বয়সটা অনেক গুরুত্বপূর্ণ। তারা নিজেকে বড় ভাবতে শুরু করে৷ তাই মা-বাবার উচিত বন্ধুর মতো মিশে তাকে বোঝার চেষ্টা করা৷ আমাদের কিশোরী মেয়েকে আমরা সেভাবেই বোঝানোর চেষ্টা করি৷ ওর ওপর কিছু চাপিয়ে না দিয়ে ও কী চায়, সেটা বোঝা জরুরি৷ আমার মেয়ে যেমন লেখাপড়ার পাশাপাশি নাচতে পছন্দ করে৷ নাচের স্কুলে ভর্তি হয়েছে৷ আমার মনে হয়, সন্তানকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করলে এদিকে ভালো ফল পাওয়া যায়৷ পারিবারিক কোনো সিদ্ধান্তে তাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত৷ তার মতামত প্রকাশের সুযোগ দিলে পরিবারের প্রতি সে আরও দায়বদ্ধ হবে৷ নিজের কর্মব্যস্ততায় হয়তো প্রয়োজনের তুলনায় কম সময় দিতে পারি সন্তানদের৷ কিন্তু নিয়মিত খোঁজ রাখি৷ ব্যস্ত থাকলেও সন্তানদের খোঁজখবর নিতে হবে৷
হাজ্জাজ বিন মাহফুজ
টিন-এজার সন্তানের বাবা